শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জাহের আলভীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:২০

সংগৃহীত

আফরা ইভনাথ খানের স্ত্রী ইকরার আত্মহত্যা সংক্রান্ত আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তৃত পোস্টে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তার স্বামী ও ছোটপর্দার অভিনেতা জাহের আলভী। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া পোস্টে আলভী জানিয়েছেন, ইকরার মৃত্যু সংক্রান্ত যেকোনো আইনি ব্যবস্থা গ্রহণ হলে আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন।

পোস্টে তিনি দাবি করেছেন, তার স্ত্রীর মোবাইল ফোনে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ তার কখনোই ছিল না। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার আগে ২৫, ২৬ ও ২৭ তারিখের তিন দিন ইকরার বন্ধুদের বাসায় আসার ভিডিও ফুটেজ সেই ক্যামেরায় রয়েছে এবং এটি পুলিশি হেফাজতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আলভী অভিযোগ করেছেন, ওই তিন দিনের মধ্যে তাদের বাসায় ধূমপান, গাঁজা সেবন ও মদ্যপান হয়েছে এবং ইকরা দুর্ঘটনার আগের দিন তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ এনে দিয়েছেন। তার সহকারী ইতিমধ্যেই এসব বিষয়ে পুলিশকে জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় গেলে জানা যাবে কে ইকরার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করেছে। এছাড়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কললিস্ট ও অন্যান্য যোগাযোগ তথ্যও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হবে। নিজের ফোনও তিনি পুলিশের কাছে দিতে প্রস্তুত রয়েছেন।

পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও আলভী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, আগের রাতে যদি মদ্যপান বা মাদক গ্রহণ ঘটে থাকে, তা রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত এবং রিপোর্ট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।

অভিনেতা আলভী অভিযোগ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামে একজনের সঙ্গে ইকরার অনৈতিক সম্পর্ক ছিল। তিনি উল্লেখ করেছেন, ২০১০ সালে ইকরার পরিবারের অনুমতিতে অন্যত্র বিয়ে হওয়ার পরও তাকে ডিভোর্স না দিয়ে ইকরা ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পোস্টে আলভী বলেন, এসব ঘটনার পরও তিনি বিশ্বাস করেন, ইকরার ভালোবাসা তার প্রতি সত্য ছিল এবং তিনিও তাকে ভালোবাসতেন। তিনি অনুরোধ করেছেন, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তথ্য-প্রমাণ যাচাই করে দেখার এবং সন্তানের স্বার্থে সত্য উদঘাটনের চেষ্টা করার জন্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top