শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের সঙ্গে মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:২১

সংগৃহীত

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। দেশে না থাকলেও তার সময় উপভোগ করছে এবং সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেট শেয়ার করছেন। সম্প্রতি সেখানে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খানের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি।

সামিরা সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে জায়েদ খানের সঙ্গে দেখা করার মুহূর্ত ধরা পড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমেরিকায় এসে আমাদের সবার প্রিয় জায়েদ ভাইয়ার সাথে দেখা। এত সুন্দর ফুল আর উপহার দিয়ে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আপনার নতুন প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা।”

যুক্তরাষ্ট্রে জায়েদ খান ব্যস্ত রয়েছেন অভিনয় ও উপস্থাপনায়। তিনি সম্প্রতি একটি অরিজিনাল স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্রেন্ট ডায়েরি-১ম পর্ব: আমেরিকান ড্রিম’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন। ‘ঠিকানা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত এই প্রজেক্ট পরিচালনা করেছেন জায়েদ খান নিজেই। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সাদ আল আমিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবীর আলমগীর ও এম. এম. শাহীন।

অন্যদিকে, সামিরা খান মাহি যুক্তরাষ্ট্রে থাকলেও আসন্ন ঈদে দেশে বিভিন্ন প্ল্যাটফর্মে তার নতুন কয়েকটি নাটক প্রকাশ পাবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এসব নাটকের শুটিং সম্পন্ন করে গেছেন অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top