প্রবীণ ব্যক্তি মারধরের অভিযোগে মুখ খুললেন রাশিয়ান মডেল মনিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবং কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির সম্প্রতি নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন। রাশিয়ান মডেল হিসেবে পরিচিত মনিকা তরুণ প্রজন্মের মধ্যে ফ্যাশন ও লাইফস্টাইল ভিডিওর জন্য জনপ্রিয়। তবে সম্প্রতি একটি প্রচারণামূলক শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ভিডিওতে দেখা যায়, শুটিং চলাকালীন মনিকা হাসিমুখে ব্যাগ হাতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ একজন প্রবীণ ব্যক্তি তার খুব কাছে থেকে এগিয়ে এসে মনিকাকে ধাক্কা দেন। যদিও পর্যাপ্ত জায়গা ছিল, তবু প্রবীণ ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আচরণ করেন।

ঘটনার পর মনিকা রেগে গিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং উত্তেজিত হয়ে মারধর শুরু করেন। আশ্চর্যজনকভাবে, এই মারধরের ভিডিও মনিকাই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, যা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে ফোনে আলাপকালে মনিকা জানান, ওই ব্যক্তি শুটিং চলাকালীন বাজে শব্দ উচ্চারণ করেছেন, তাকে ধাক্কা দিয়েছেন এবং গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দেয়ার সময় তিনি বাজে মন্তব্যও করেছেন বলে মনিকা দাবি করেন। মনিকা আরও জানান, পুরো ঘটনার ভিডিও তার মা ধারণ করেছিলেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনিকার এই প্রতিক্রিয়াকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নিয়ন্ত্রণহীনভাবে উত্তেজিত হওয়ার উদাহরণ হিসেবে দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top