মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মিউজিক ভিডিওতে শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৬:১২

সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান নতুন লুক এবং নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। আসন্ন ঈদে মুক্তি পাবে তার ‘প্রিন্স’ সিনেমা। তবে এবার নতুন খবর জানা গেছে, নির্মাতা রাজীবের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন শাকিব খান।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন শাকিব খান। এই ভিডিওটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা রাজীব।

জানুয়ারি মাসের শেষের দিকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজ স্থগিত রেখে ২৪ ঘণ্টার জন্য বাংলাদেশে আসেন শাকিব খান। এরপর কক্সবাজারে একটি রিটেইলার মিটিংয়ে অংশগ্রহণের পর তিনি ফের শ্রীলঙ্কায় উড়াল দেন এবং সেখানে মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেন।

শাকিব খানের এই নতুন মিউজিক ভিডিও ও আসন্ন সিনেমা দর্শকদের জন্য নতুন চমক হিসেবে ধরা দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top