বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আগামীকাল আসছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:৩৩

সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ঘোষণার পর সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করা হলে সেটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।

তবে প্রচারের অংশ হিসেবে এখনো সিনেমাটির পূর্ণাঙ্গ পোস্টার, টিজার, ট্রেলার কিংবা গান প্রকাশ করা হয়নি। ফলে শাকিব ভক্তদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা ক্রমেই বাড়ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর টিজার প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায়।

সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, টিজারটি প্রকাশ করা হবে ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলে। টিজারের মাধ্যমে সিনেমার গল্পের একটি আভাস, অ্যাকশন দৃশ্য এবং ভিজ্যুয়াল স্টাইলের ঝলক দেখা যাবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে যাবে।

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ আরও অনেক অভিনয়শিল্পী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top