বিজেপি ছাড়ায় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রেকে ধর্ষণের হুমকি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:১৯
ছোট পর্দা ও চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের রাজনৈতিক দলবদল ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে নানা কটূক্তি ও হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
রূপাঞ্জনার দাবি, রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনের কারণে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে থানায় অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও নারীর প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের দিক থেকেই এসব হুমকি ও অপমানজনক মন্তব্য আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিরোধিতা থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও হুমকির মাধ্যমে নারীকে ভয় দেখানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।
এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সোচ্চার ছিলেন রূপাঞ্জনা মিত্র। দলবদলের পর তার সক্রিয় রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।