শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সেন্সর জটিলতায় সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:১৯

সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-এর আসন্ন চলচ্চিত্র ‘আখরি সওয়াল’ মুক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। মুক্তির এক সপ্তাহ আগে ছবিটির ট্রেলার এখনও ছাড়পত্র না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে পুরো প্রচারণা পরিকল্পনা।

গত ৩০ এপ্রিল ট্রেলার মুক্তির কথা থাকলেও তা স্থগিত হয়। ছবিটি আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

জানা গেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ইতিহাসভিত্তিক এই কোর্টরুম ড্রামাটি নির্মাণ করেছেন অভিজিৎ মোহন ওয়ারাং। রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়বস্তুর কারণে ট্রেলারটি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্মাতারা ট্রেলারটি একাধিকবার সংশোধন করে জমা দিলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। সাধারণত এই ধরনের ট্রেলার অনুমোদন প্রক্রিয়া কয়েক দিনের মধ্যে সম্পন্ন হলেও এ ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

চলচ্চিত্রটি আরএসএস-এর শতবর্ষব্যাপী ইতিহাস এবং বাবরি মসজিদ ধ্বংসের মতো সংবেদনশীল রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে নির্মিত হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ফলে ছবিটির মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top