ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৭:৪৫
ঢালিউডের জনপ্রিয় তারকা পূজা চেরি ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’ অবশেষে মুক্তির অপেক্ষায়।
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রায় দুই বছর আগে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি।
পরিচালক আলোক হাসান নির্মিত এই সিনেমার নাম শুরুতে ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়। কারণ একই নামে আগে একটি চলচ্চিত্র নিবন্ধিত ছিল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে এক প্রেম ও বিরহের গল্প তুলে ধরা হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, পূজা চেরি ও আদর আজাদ জুটির অন্য সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকের সাড়া পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।