সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হাম উপসর্গে উদ্বেগ বাড়ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৮:২৯

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৪ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জন।

এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ২ জন। আর একই সময়ে হাম-সদৃশ উপসর্গে মৃত্যু হয়েছে ১৫ জনের।

সবমিলিয়ে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৫২ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে জরুরি।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top