বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২২

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনকারীরা একই সঙ্গে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা প্রার্থনা করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top