দুর্নীতির মামলায় মমতাজের সাবেক স্বামী কারাগারে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:২৯
মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এন. তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান জানান, রমজান আলীর বিরুদ্ধে ২০০৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। দীর্ঘদিন পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তবে বিচারক তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী এটিএম শাজাহান আদালতের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় জামিন পাওয়ার সুযোগ ছিল। তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।