গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০০

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসাদুর রহমান কিরণ ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিক অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব অর্থ জমা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুদক আরও জানায়, যে কোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top