পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১
এখনো বিচারিক জটিলতার মধ্যে রয়েছে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হামলার ঘটনার মামলা। দীর্ঘদিন ধরে চলা বিচার ও আপিল প্রক্রিয়ায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবার এবং মামলার আসামিরা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।
চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ এসেছে। এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হবে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রায় সাড়ে ৮শ' জন আসামি রয়েছে।
মামলার সাক্ষ্যগ্রহণ এখনও চলমান। ১২০০ সাক্ষীর মধ্যে তিনশ' জনের জবানবন্দি নেওয়া হয়েছে, এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে শেখ হাসিনা সহ কয়েকজনের জড়িত থাকার তথ্য এসেছে। ৫ আগস্টের পর মামলার কয়েকশ' আসামি জামিন পেয়েছেন।
পিলখানা হামলার দিনটি দেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী দিন হিসেবে স্মরণীয়, যেখানে সুরক্ষিত এই স্থানে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। ২০১৩ সালের ৫ নভেম্বর আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট পরবর্তীতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ পর্যন্ত ২৮৩ জন খালাস পেয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।