মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৩

ছবি: সংগৃহীত

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও ১,০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছিল।

অন্যদিকে, ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মোট ২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে অনেকের প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top