বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮

ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। এর ফলে পূর্বের সর্বোচ্চ সাজার আদেশ বাতিল হলো।

২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামসহ মোট সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল। অন্যান্য দণ্ডপ্রাপ্তরা হলেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী , শেখ রফিকুল ইসলাম বাবুল।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের একাত্তরে সংঘটিত সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য:, ২৬ মে ১৯৭১: বাগেরহাট মোড়লগঞ্জে হামলা, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং ১০ জন মুক্তিকামী মানুষের হত্যাজুলাই: কচুয়ায় চারজনকে অপহরণ ও হত্যা, লাশ খালে ফেলা, নভেম্বর: দুইটি পৃথক অভিযানে দুই মুক্তিযোদ্ধা ও চার সাধারণ মানুষ হত্যা, উদানখালী গ্রাম থেকে এক ব্যক্তিকে হত্যা ও তার মেয়েকে রাজাকার ক্যাম্পে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ, গজালিয়া বাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, একজন হত্যা ও তার স্ত্রীর অপহরণ ও দীর্ঘ নির্যাতন

বৃহৎ আইনি পর্যালোচনার পর আপিল বিভাগের রায়ে খান আকরামকে খালাস প্রদান করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top