রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজে ৩২ লাখ টাকার সিগারেট জব্দ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:১৭

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) রাতে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৭৯৮ কার্টনে ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকানো আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, এ ধরনের অভিযান রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং বৈধ বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top