রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:৫৯

সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে অসুস্থতার নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top