সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে দুই দিন—আজ ও আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল)।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ২টা থেকে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কার্যক্রমটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত হবে।
ইসি আরও জানিয়েছে, প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী নিজে, পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে মনোনয়ন যাচাইয়ের সময়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।