কুয়েতে ড্রোন হামলা ,বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৫:৫৯
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। দুপুরে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস হতে দেখা গেছে। এ সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি ও কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশিও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত সাইরেনের শব্দ কিছুটা কমলেও, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন ও দৈনন্দিন কার্যক্রম সচল, এবং কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বাংলাদেশ দূতাবাসের সতর্কতা
বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে:
- সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলুন।
- নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করুন।
- বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অপ্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।
- প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় কাছাকাছি রাখুন।
- সামাজিক মাধ্যমে পরিস্থিতি সংক্রান্ত ভিডিও বা ছবি আপলোড করবেন না।
- জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন: +৯৬৫৬৯৯২০০১৩, +৯৬৫৬৬৫১৬৪০৪, +৯৬৫৫০৮৯৫১৬১
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।