সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ডিএমপির গুরুত্বপূর্ণ ৪ পদে রদবদল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৯:৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার (১ মার্চ) সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এম তানভীর আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। মো. মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) থেকে তাকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রওনক আলম, উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। মো. মইনুল হক, উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পুলিশি কার্যক্রম গতিশীল করতে এবং প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন বহাল থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top