হরমুজ প্রণালি বন্ধ হলেও খাদ্য ও জ্বালানিতে সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৩৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হলেও দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালি বন্ধ হলে জাহাজ ভাড়া বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব পণ্যমূল্যে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বর্তমানে দেশে জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে শঙ্কার কিছু নেই।
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি। গত ১৮ মাসে সম্পর্কের যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান এবং তা আরও জোরদারে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। পাশাপাশি ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।