পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানি ভাতা প্রদান করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সারা দেশের মোট ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৯৮টি গির্জা ও ৭২টি বৌদ্ধবিহারে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম সচল রাখা, ধর্মীয় অনুশাসন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ভাতা প্রদান করা হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই সম্মানি ভাতা বিতরণ করা হবে। দ্রুত সময়ের মধ্যেই বরাদ্দের অর্থ ছাড় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সকল ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।