মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

অসুস্থ অর্থমন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১০:২৭

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি অসুস্থ অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

অর্থমন্ত্রীর শয্যাপাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনিও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এর আগে, গত শনিবার অসুস্থতা অনুভব করলে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top