বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:২৭

সংগৃহীত

সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু করে সারা দেশেই চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে পরিকল্পিত অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top