১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৫:৫২
রাজধানীর কড়াইল বস্তিতে আগামী ১০ মার্চ নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘পারিবারিক কার্ড’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন সকাল ১০টায় কড়াইল বস্তি সংলগ্ন টেলিযোগাযোগ বিভাগের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করবেন।
একই সময়ে দেশের আরও ১৪টি স্থানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। এই বাসগুলো নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপারের মাধ্যমেই পরিচালনা করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।