শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

জ্বালানি তেলের কোনো সংকট নেই, আরও দুই জাহাজ আসছে: জ্বালানিমন্ত্রী টুকু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৭:০১

সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, আগামী ৯ মার্চ আরও দুই জাহাজ তেল বাংলাদেশে পৌঁছাবে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে, তা কোনো যুক্তি নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের প্রক্রিয়াও সরকার হাতে নিয়েছে।

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশনগুলোতে তেলের সীমিত সরবরাহের নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (জিপ) বা মাইক্রোবাস ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাস ৭০–৮০ লিটার, এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কনটেইনার ট্রাক ২০০–২২০ লিটার তেল নিতে পারবে।

বিজ্ঞান ও প্রযুক্তির এই পর্যায়ে, সরকার ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট চালু করতে যাচ্ছে যাতে তেলের অসামঞ্জস্যপূর্ণ ক্রয়- বিক্রয় নিয়ন্ত্রণ করা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top