হঠাৎ পরিদর্শনে হাসপাতালে তেলাপোকা-ছারপোকার চিত্র
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১১:৫৫
রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৮ মার্চ) সকালে তিনি হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ তার নজরে আসে। তিনি হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের যিনি সরকারের কাছে দায়বদ্ধ দায়িত্বে আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হওয়ার পরও এখানে নেতৃত্ব সংকট ও অব্যবস্থাপনা রয়েছে।
তবে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানকে অন্য হাসপাতালের তুলনায় আরও মানবিক ও সেবামুখী হতে হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।