প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই দৃশ্য দেখা যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোরে জাতীয় স্মৃতিসৌধ–এ পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও পতাকাবাহী গাড়িতে অংশ নেন প্রধানমন্ত্রী।
ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।