ভারতে বাস-লরির সংঘর্ষে আগুন, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৩:১৮
ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মার্কাপুরাম জেলায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথমে ৮ জনের মৃত্যু হয়েছে, পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছায়। আগুনে পুড়ে অনেক যাত্রী বাসের ভেতরেই মারা গেছেন।
মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানান, দুর্ঘটনার পর অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোর দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, এতে অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে যান।
জেলা পুলিশ জানিয়েছে, প্রায় ২০ আহতকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। তথ্যসূত্র: দ্য হিন্দু, এনডিটিভি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।