স্বাধীনতা দিবসে শরীয়তপুরে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৪৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়া নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলাতেও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।