এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে পৌঁছাবে হামসহ ছয় রোগের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:০৭
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ছয়টি রোগের টিকা সরবরাহ করা হবে।
তিনি বলেন, ‘২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে কোনো জাতীয় ক্যাম্পেইন হয়নি। এবার ৬০৪ কোটি টাকার বরাদ্দের মাধ্যমে টিকা আনা হবে এবং ইউনিসেফকে অর্থ প্রদান করা হয়েছে।’
বৈঠকে দুই দেশের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবা উন্নয়ন, আইসিইউ সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাঁচ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় অতিরিক্ত ২০টি ভেন্টিলেটর প্রস্তুত রেখেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।