আজ রাতে নবনিযুক্ত ৪২ জেলার প্রশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:৪৮
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার (৩০ মার্চ) রাতে নবনিযুক্ত ৪২ জেলার প্রশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সকল প্রশাসককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকটি ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টায় প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ৪২ জন প্রশাসককে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।