সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

নাসির হোসেন ও তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:৫৮

সংগৃহীত

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন-এর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ রয়েছে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন।

এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে।

মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top