জরুরি জ্বালানি আমদানি:
এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬
ইরান যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল এবং দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কাজাখস্তানভিত্তিক প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ৫০ পিপিএম সালফারমানের ডিজেল আমদানি করা হবে। মোট ব্যয়: ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়: প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকা, প্রতি ব্যারেল মূল্য: ৭৫.০৬ মার্কিন ডলার
অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ মূল্য: ১৯ ডলারের কিছু বেশি মোট সম্ভাব্য ব্যয়: প্রায় ১,৫৬০ কোটি টাকা
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে এই মূল্য কিছুটা কম-বেশি হতে পারে।
বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের আশা, এই আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং বিদ্যুৎ ও শিল্প খাতে বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।