শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে একটি আধুনিক জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, এতদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ ও ‘আনন্দ শোভাযাত্রা’ নামে যে আয়োজনগুলো হয়ে আসছিল, সেগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তাই বিভ্রান্তি দূর করে ভবিষ্যতে এককভাবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই এ আয়োজন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ এবং এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নেয়।

জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top