মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

হামের তাণ্ডবে ১৩৮ শিশুর মৃত্যু, ইউনূসের বিরুদ্ধে অবহেলার অভিযোগে আইনি নোটিস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০

ছবি: সংগৃহীত

সারা দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১৩৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিদিনই হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

এ পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিচার এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট ৮টি দপ্তরে এই নোটিস পাঠান। এতে বলা হয়, দ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, তদন্ত চলাকালে সাবেক প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে, ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে। নোটিসে টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘদিন ধরে চালু থাকা জাতীয় টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯৭৯ সালে শুরু হয় ইপিআই কর্মসূচি, ২০১২ সালে হামের দ্বিতীয় ডোজ চালু হয়, বর্তমানে ১০টি রোগের টিকা দেওয়া হয়।  কিন্তু সাম্প্রতিক সময়ে টিকা সংকট ও কর্মসূচি ব্যাহত হওয়ায় শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে।

হাসপাতালে সংকট চরমে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে দেখা গেছে, শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী, আইসিইউ ও এনআইসিইউ সংকট, একাধিক হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না অনেক অভিভাবক, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও সেখানেও জায়গা সংকট রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি: ১,২৮২ জন, মোট চিকিৎসা নিয়েছে: ৮,৫৩৪ জন, মোট মৃত্যু: ১৩৮ জনশনাক্ত রোগী: ১,০৯৯ জন, দেশের ৫৬ জেলায় ইতোমধ্যে হাম ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকদের মতে, হামের পাশাপাশি অনেক শিশুর মধ্যে দেখা দিচ্ছে, নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্ট, অপুষ্টিজনিত জটিলতা

এক আলোচনায় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, হাম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি পর্যালোচনা করলে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে কাজ না করায় পরিস্থিতি অবনতি হয়েছে।

বিভিন্ন অঞ্চলের চিত্র, রাজশাহী: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, ১৩৮ শিশু চিকিৎসাধীন, সিলেট: প্রথম মৃত্যু, ১০ শয্যার আইসোলেশন চালু, রংপুর: ২৪ ঘণ্টায় ৩৩ জন শনাক্ত

দেশজুড়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top