ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ একাদশ কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সচিব জানান, আগামী ৮ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।