রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১৯
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল-এ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় বেলা ১১:৪০ মিনিটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১১:৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের ১৫ তলা ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় সামান্য ধোঁয়া দেখা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।