বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংক প্রধানের, পাশে থাকার আশ্বাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৮
অজয় বাঙ্গা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে বিএনপি-এর নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভার ফাঁকে প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে একক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির দেওয়া কৌশল বিশ্বব্যাংক চেয়ারম্যানের কাছে ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে তিনি পরামর্শ ও অর্থ সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এর আগে বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়, যেখানে অতীতের আর্থিক অনিয়ম, ব্যাংক খাতের দুর্বলতা এবং উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের বিষয়ও আলোচনায় আসে বলে জানান তিনি।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ক্ষতির দিকগুলোও তুলে ধরা হয়। এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও উল্লেখ করা হয়, যা জলবায়ু সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে বলে দাবি করেন মন্ত্রী।
একই দিনে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি দেশের শেয়ারবাজার পুনরুদ্ধার নিয়েও পৃথক আলোচনা হয় বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।