বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কবে থামতে পারে বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০১

সংগৃহীত

রাজধানীতে আজ বৃষ্টির দেখা না মিললেও আগামী দুই দিন আবারও বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ। তিনি বলেন, থেমে থেমে বৃষ্টিপাত চলতে পারে মে মাসের ৩–৪ তারিখ পর্যন্ত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ড. বজলুর রশিদ বলেন, আগামীকাল রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত বহাল আছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১২১ মিলিমিটার। রাজধানীতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টানা ভারী বৃষ্টির কারণে দেশের অন্তত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top