ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬
সকালে রাজধানীর মনিপুর এলাকায় বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজ হাতে ঝাড়ু ধরেন এবং রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।
ভিডিওতে দেখা গেছে, ডা. শফিকুর রহমান প্রায় ১৫–২০ মিনিট সময় দেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে। নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহে সহায়তা করেন। এদিনের কার্যক্রমে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও অংশ নেন।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “জুলাই না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতেন না, আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। তাই আমাদের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”
এর আগে, ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে জামায়াতের সংসদ সদস্যরা দুপুর ১২:৩০টার দিকে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে এনসিপির সদস্য ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও শপথ নেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।