রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় হাসপাতালে ভর্তি হন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top