মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘জনতার সংসদ থেকে বলছি আমরা!’। পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা ১৫ মিনিট) পোস্টটিতে ২৪ হাজারের বেশি রিঅ্যাকশন, ৫০৬টি মন্তব্য এবং ৩৯৭টি শেয়ার দেখা গেছে।

এর আগের দিন ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরেকটি পোস্টে হাসনাত আবদুল্লাহ-কে মেনশন করে লেখেন,
‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি-এর নেতাদের বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top