বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অংশগ্রহণকে ‘সভ্যতার চিহ্ন’ বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফাহাম আব্দুস সালাম লেখেন, “বিরোধী দল যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন—এটা এক সভ্যতার চিহ্ন। প্রধানমন্ত্রী যে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন, সেটাও সভ্যতার চিহ্ন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এই জিনিসগুলো নাই হয়ে গিয়েছিলো। এগুলো ফিরিয়ে আনা জরুরি। বহুবার বলেছি, আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী।”
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, “এই কাজগুলো জারি রাখা দরকার। এগুলো আমাদের আশাবাদী করে। জামায়াতে ইসলামী ও বিএনপি—উভয়কেই ধন্যবাদ।”
রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।