সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে স্থান পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে এই তালিকা চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মনোনয়ন বোর্ড ও জাতীয় কমিটির সদস্যরা সাক্ষাৎকার গ্রহণের পর মোট ৩৬ জন নারীকে মনোনয়ন দিয়েছেন।

তালিকায় থাকা উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান এবং আরও অনেকে।

তালিকায় স্থান পাওয়া ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন— “সকল প্রশংসা আল্লাহ তায়ালার।”

এর আগে সোমবার (২০ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিন ধরে সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, আসন্ন সংসদীয় কার্যক্রমকে সামনে রেখে অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top