রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ঢাকায় ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৬:৪৬

সংগৃহীত

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে রবিবার (১ মার্চ) অনুষ্ঠিত হলো খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল, যা আয়োজন করা হয় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রতিবাদে।

সমাবেশে প্রধান অতিথি মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, “একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই গ্রহণযোগ্য নয়। পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে, যা শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশু নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল।

সমাবেশ শেষে উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top