শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সৌদিতে দেয়াল ধসে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরে দেয়াল ধসে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোয়াজ্জম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মরহুম বেচু মিয়ার ছেলে ইউসুফ জীবিকার তাগিদে তিন মাস আগে সৌদি আরবে যান। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে তিনি একটি ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক সদস্য মোয়াজ্জম হোসেন জানান, ইউসুফ বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top