কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বাশার-ঋতুপর্ণাসহ ৯ ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১০:৪৭

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট নয়জন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।

রোববার আয়োজিত অনুষ্ঠানে মনোনীত ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিটি পুরস্কারের সঙ্গে দেওয়া হয়েছে এক লাখ টাকা অর্থ সম্মাননা। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে এই সম্মাননা প্রবর্তন করা হয়েছে।

ক্রিকেট বিভাগে পুরস্কৃত হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের পেসার মারুফা আক্তার। ফুটবল বিভাগে সম্মাননা পেয়েছেন আলফাজ আহমেদ এবং ঋতুপর্ণা চাকমা।

এ ছাড়া হকিতে আমিরুল ইসলাম, ব্যাডমিন্টনে আল আমিন জুমা, তিরন্দাজিতে সাগর ইসলাম এবং টেবিল টেনিসে খৈ খৈ মারমা সম্মাননা লাভ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত রাখা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে কোকো স্মৃতি পুরস্কার আন্তর্জাতিক মানে উন্নীত করে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top