শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানে নতুন বিতর্ক, ইরফানের বয়স নিয়ে আফ্রিদির অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১১:০২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের তরুণ ক্রিকেটার ইরফান খান নিয়াজীর বয়স নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

একটি লাইভ অনুষ্ঠানে আফ্রিদি দাবি করেন, ইরফান খান নিয়াজীর প্রকৃত বয়স সরকারি নথিতে উল্লেখিত বয়সের সঙ্গে মিলছে না। তার মতে, বয়স গোপন বা জালিয়াতির মতো ঘটনা বয়সভিত্তিক ক্রিকেটে নতুন নয় এবং অতীতেও এমন অভিযোগ শোনা গেছে।

আফ্রিদি বলেন, ভবিষ্যতে ক্রিকেটে এ ধরনের বিতর্ক এড়াতে খেলোয়াড়দের বয়স যাচাইয়ের ক্ষেত্রে আরও কঠোর ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দেশটির ক্রিকেট বোর্ড সমালোচনার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে শহীদ আফ্রিদির এই মন্তব্য নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top