পদ হারানোর খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছাড়লেন বুলবুল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
দায়িত্ব হারানোর পর আমিনুল ইসলাম বুলবুল তাড়াহুড়ো করে বিসিবি ছেড়ে যান। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চেয়েও তিনি কোনো মন্তব্য করেননি। দ্রুত গাড়িতে চড়ে তিনি চলে যান।
প্রসঙ্গত, ২০২৫ সালের বিসিবি নির্বাচন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সম্প্রতি সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বৃদ্ধি, ভোটার তালিকার অসঙ্গতি এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই কারণেই আজ ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।